top of page
Search

metaphor

Subrata Shuvro
Jun 26, 2022
1 min read

একটি কিশোরী সমুদ্রের জল থেকে ছুট্টে ছুট্টে বেলাভূমিতে উঠে এসেছে। এসেই তোলপাড় করে ঝিনুক খুঁজছে! মানুষগুলো দূর থেকে দেখছে। বিশাল উত্তাল সমুদ্র, আর বিক্ষুব্ধ ঢেউয়ে নরম দুটো পা ভিজিয়ে কিশোরী ! সকলেই দেখছে, কিশোরীর রড় চোখদুটোর নীচে কালি। কোন একসময়ে সমুদ্র তাকে ভালোবাসে একটি মালা দিয়েছিল; সেটা গলার একপাশ থেকে বুক পর্যন্ত এসে নেমেছে, বাকি অর্ধেকটা কোথায় ছিঁড়ে পড়ে আছে অবহেলায়!

কিশোরী এবার সমুদ্রের মুখোমুখি দাঁড়ালো - শান্তভাবে প্রশ্ন করলো, সমুদ্র তুমি কার? আমার না মহাজাগতিক দায়িত্বের? সামুদ্রিক বায়ু আজ ঘূর্ণবায়ুর প্রেমে নিরুদ্দেশ, তাই তেপান্তরের দেশ কিছু শুনতে পেল না!

আবার প্রশ্ন করল- সমুদ্র, তুমি কার ?

সমুদ্র তখন উথাল পাতাল। মহাজাগতিক টানাটানিতে সর্বগ্রাসী - সবাই সমুদ্র থেকে পালাচ্ছে - শুধু এই কিশোরী সমুদ্রের যেখানে পা দিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে বহু কষ্টে নিজেকে সংযত রেখেছে সমুদ্র !

কিশোরী যখন খুব কাঁদছে, সমুদ্র খুব গম্ভীর স্বরে বলল - তুমি মুক্ত, এখন এসো, আমার বুকের উপর শুয়ে পড়।

কিশোরী চিৎকার করে বলল, এখনি তুমি সাগর বালিতে আমার জন্য ঝিনুক সাজিয়ে দাও !

সমুদ্র জিজ্ঞেস করলো বলল - মহাজাগতিক টানকে তুমি বইবার ক্ষমতা রাখো তবে?

কিশোরী বলল - আমার থেকে সে টান তোমার কাছে বড় হলো আজ ! তুমি মানুষের মতোই সমুদ্র - তুমি অবিকল মানুষের মতোই !

সমুদ্র আর নিজেকে সংযত রাখতে পরলো না, ভয়ঙ্কর ঢেউ আছরে পড়লো ছোট্ট কিশোরী উপর - ঠিক সেই মুহূর্তে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হল !

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page